নওগাঁ প্রতিনিধি: বর্তমান বিশ^জুড়ে বিরাজ করছে বিশ^কাপ ফুটবল খেলার উন্মাদনা। বিশ^কাপ ফুটবল খেলার জ্বরে ভুগছে বিভিন্ন দেশের বিভিন্ন ফুটবল দলের ভক্তরা। প্রিয় ফুটবল দলের জন্য সমর্থকরা করছেন নানা রকমের ব্যতিক্রমী কর্মকান্ড।
কেউ প্রিয় ফুটবল দলের জন্য জমি বিক্রি করে বিশাল বিশাল পতাকা তৈরি করছেন আবার কেউ কেউ চায়ের দাম নিচ্ছেন অর্ধেক আবার কেউ কেউ পুরো রাস্তাজুড়ে পতাকা স্থাপন করেছেন। বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ধরণের নানা রকমের ভিন্ন ভিন্ন ও আলোচিত কর্মকান্ডের জন্ম নিচ্ছে প্রতিনিয়তই।
এমনই এক ব্যতিক্রমী ও আলোচিত ঘটনার সৃষ্টি করেছে নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত গ্রাম আমগ্রামের ব্রাজিল ও আর্জেটিনা ফুটবল দলের সমর্থকরা। বর্তমানে ওই গ্রামের রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে ব্রাজিল ও আর্জেটিনা ফুটবল দলের সারি সারি পতাকা। উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়ক থেকে আমগ্রামে প্রবেশের প্রায় ১কিলোমিটার গ্রামীণ রাস্তাজুড়ে ওই গ্রামের ব্রাজিল ও আর্জেটিনা ফটুবল দলের সমর্থকরা গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় নিয়ে শত শত পতাকা স্থাপন করেছে। সূর্যের আলোয় যখন পতাকাগুলো বাতাসে উড়ছে তখন অসাধারণ এক দৃশ্যের অবতারনা হচ্ছে। এমন ব্যতিক্রমী কাজের সুবাদে বর্তমানে ওই গ্রামটি ভাইরাল গ্রামে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা রাস্তার ওই পতাকার সারি দেখতে আসছেন ছবি তুলছেন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।
আমগ্রামের আর্জেটিনা ফুটবল দলের সমর্থক ও রাস্তার দুই পাশে পতাকা স্থাপন করার কাজের অন্যতম উদ্যোক্তা নূর মোহাম্মদ জানান ফুটবল খেলা মানেই ব্রাজিল আর আর্জেটিনা ফুটবল দল। বাংলাদেশে এই দুই দলের ভক্ত বেশি। তাদের গ্রামে ব্রাজিল আর আর্জেটিনা ফুটবল দলের সমর্থক বেশি। গ্রামের খেলাপ্রেমী মানুষরা বহুবছর ধরে একসঙ্গে বিশ^কাপ ফুটবল খেলা উপভোগ করে আসছেন। এবারের বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামের ব্রাজিল ও আর্জেটিনা ফুটবল দলের সমর্থকরা ভিন্ন কিছু করার প্রয়াস থেকে মূলত এমন উদ্যোগ গ্রহণ করা। আগামীতেও এই ধরণের ভিন্ন ভিন্ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জানায় এই আর্জেটিনা ভক্ত।
গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান যুবক ছেলেদের এমন ভিন্নধর্মী কাজকে গ্রামের সবাই সমর্থন দিয়ে সার্বিক সহযোগিতা কেও আসছে। মাঝেমধ্যে রাতের আঁধারে দুষ্ট মানুষরা এসে রাস্তার পাশে থাকা পতাকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আবার গ্রামের ছেলেরা চুরি যাওয়া স্থানগুলোতে নতুন করে পতাকা স্থাপন করছে এবং পতাকাগুলোর সৌন্দর্য রক্ষার্থে গ্রামের সবাই একসঙ্গে কাজ করছে। বিশ^কাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন ভিন্ন রকমের কাজ গ্রামকে নতুন করে নতুন পরিচয়ের মাধ্যমে তুলে ধরছে।
গ্রামের মুরব্বি আব্দুস সামাদ জানান আগের সময়ে আমরা টিভি ভাড়া করে এনে গ্রামের সবাই একসঙ্গে বিশ^কাপ ফুটবল খেলা দেখতাম। আর এখন প্রতিটি বাড়ি ও মোড়ের দোকানগুলোতে টিভি থাকায় এবং প্রজেক্টর নামক বড় পর্দা আসাতে সবাই মিলে একসঙ্গে মজা করে বিশ^কাপ ফুটবল খেলাগুলো দেখা হচ্ছে। আর গ্রামের যুবক ছেলেদের এমন ভিন্নধর্মী কাজ সত্যিই গ্রামের সৌন্দর্য বাড়িয়েছে। প্রতিদিনই গ্রামের রাস্তার দুই পাশের পতাকার সারি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষরা আসছে।
পতাকার সারি দেখতে আসা দর্শনার্থী ও গণমাধ্যমকর্মী শাহিন ইসলাম, মোমিনুল ইসলামসহ আরো অনেকেই জানান গ্রামীণ রাস্তার দুই পাশ দিয়ে ব্রাজিল ও আর্জেটিনা ফুটবল দলের পতাকা স্থাপন করার কাজ সত্যিই এক ভিন্ন ও ব্যতিক্রমধর্মী কাজ হয়েছে। ব্রাজিল আর আর্জেটিনা ফুটবল দলের ভক্তরা তাদের প্রিয় দলের প্রতি কতটা দুর্বল এমন ব্যতিক্রমী কাজই তা প্রমাণ করে দেয়। এছাড়া প্রিয়দলের শুভকামনা করে বড় বড় পোস্টারও চোখে পড়ার মতো।
মন্তব্য (০)