• সমগ্র বাংলা

মেলান্দহ পৌরসভার ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২৩ কোটি ১৩ লাখ ৯ হাজার ৩৪০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

সোমবার (১৫ জুন) দুপুরে মেলান্দহ পৌরসভা সভাকক্ষে আয়োজিত বাজেট সভা ও সাংবাদিক সম্মেলনে এ বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ৬৭৯ টাকা। ফলে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ৬৬১ টাকা।

বাজেট সভায় পৌরসভার রাজস্ব আয়, উন্নয়ন কার্যক্রম, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন অর্থবছরের বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সভায় জিন্নাতুল আরার নেতৃত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেনসহ কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চকদার, মেলান্দহ থানার (ওসি) তদন্ত নাজমুল জান্নাত শাহ, সাংবাদিক ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo