• সমগ্র বাংলা

বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ী স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় লোকজন ও রেলওয়ের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুন নিভে গেলেও ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে এবং ট্রেনটি আর চলাচল করতে পারেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ ও আঠারবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ার কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ আছে। আটকে পড়া ট্রেনটি উদ্ধার এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য ময়মনসিংহ থেকে বিকল্প একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, একই দিনে এর আগেও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ী বাজার এলাকায় আরেকটি রেল দুর্ঘটনার ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে মেরামত শেষে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo