• সমগ্র বাংলা

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জী জানান, দুর্ঘটনার সময় আশেপাশে কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নিহতের পরিচয় নিশ্চিত করতে সিআইডিরকে খবর দেওয়া হবে যেন আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তার পরিচয় বের করা যায়। পরিচয় পাওয়া মাত্রই তার পরিবারকে জানানো হবে এবং ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo