ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেল ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আঃ কুদ্দুছ মোল্যার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বাবু মোল্যাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা সহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

মন্তব্য (০)