• সমগ্র বাংলা

নড়াইলে ক্লাস্টার ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে "ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP), পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান (PDP) এবং সিআরএপি (CRAP) প্রণয়ন" বিষয়ক এক মতবিনিময় ও তথ্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুন ২০২৬, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

নড়াইল পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)’-এর আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার (GOB) ও বিশ্ব ব্যাংক (World Bank)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল সালাম। কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া শুকায়না। 

কর্মশালায় বক্তারা বলেন, নড়াইল পৌরসভাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনশীল শহর হিসেবে গড়ে তুলতে এই মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন করা যায়, তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা ও কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, এলজিইডির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo