• সমগ্র বাংলা

চাটমোহর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাদক সেবীর কারাদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলো আদালত তাদের প্রত্যেকজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করে।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, চাটমোহর থানা পুলিশের মাদক বিরোধী একটি দল উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপল্লী কুবিরদিয়ার এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার আবুল বাশারের ছেলে বাঁধন হোসেন (২৩), বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৈলানপুর এলাকার রফিকুল ইসলাম এর ছেলে সাগর হোসেন (২২) ও রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে মাঝগ্রাম এলাকার জমির উদ্দিন এর ছেলে সাজু (৩০) কে মাদক সেবনের দায়ে আটক করা হয়। 

পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে নগদ অর্থদণ্ডে দণ্ডিত করে পাবনা জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

মন্তব্য (০)





image

পাবনায় গাছ চাপায় প্রাণ গেল মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখ...

১

পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...

image

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজনকে প...

২

নিউজ ডেস্কঃ   গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...

image

হাতিয়ায় বাবার নামে সারের ডিলারশিপ নিলেন কৃষি কর্মকর্তা

৩

নিউজ ডেস্কঃ  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে ...

image

থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি

৪

নিউজ ডেস্ক :  গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

৫

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

  • company_logo