• সমগ্র বাংলা

সাটুরিয়ায় সাংবা‌দি‌কের বা‌ড়ি‌তে চু‌রি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউ‌নিয়‌নের সাভার গ্রামে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি ও সাট‌ু‌রিয়া প্রেসক্লা‌বের সি‌নিয়র সদস‌্য আব্দুস ছালাম সফিকের বাড়ি‌তে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও তার মেয়ের ব্যবহৃত একটি রুপার বালা নিয়ে গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুরে আব্দুস ছালাম সফিক পরিবারের সদস্যদের নিয়ে টাঙ্গাইলে বেড়াতে যান। রাত ১২টার দিকে বাসায় ফিরে তারা দেখতে পান ঘরের আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ঘরে রাখা নগদ টাকা ও একটি রুপার বালা চুরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা খান এ ঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে ব‌লে‌ছেন, একজন সংবাদকর্মীর বাসায় চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মন্তব্য (০)





image

রংপুরের উন্নয়নে এরশাদের অবদান স্মরণে জাপার কর্মসূচি

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ...

image

বন্যা পরবর্তী বন্যায় কবলিত মানুষদের পুনবাসনে সরকার বদ্ধ প...

চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্...

image

রংপুরে দুরারোগ্য রোগীদের চিকিৎসায় ৫০ লাখ টাকার অনুদান

রংপুর ব্যুরো : আক্রান্ত অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা ব্যয়ে...

image

দিনাজপুরের ট্রাক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের তফশিল ঘ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্...

image

কালীগঞ্জ পৌরসভার টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে মতবিন...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাকে পরিকল্পিত, আ...

  • company_logo