ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : সমাজ কল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন এমপি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় সাড়ে ৩ বছর থাকালীন বাংলাদেশে যত ভালো কাজ আছে প্রতিটির সঙ্গে জড়িয়ে আছেন জিয়াউর রহমান। দেশপ্রেম কত বড় জিনিষ সেটার বড় প্রমান জিয়াউর রহমান। স্বাধীনতা ঘোষনা দিয়ে সেই মানুষটি জিয়াউর রহমান যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি পালিয়ে যান নাই আত্বসর্মপন করেন নাই।
মন্ত্রী বলেন, যুদ্ধ শেষে তিনি তার কাজে ফিরে গেছেন। তিনি সিনিয়র অফিসার কুমিল্লা ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করছিলেন। তার জুনিয়রকে সেনাবাহিনীর প্রধান করা হলেও জিয়াউর রহমান কোন প্রতিবাদ করেননি। অত্যান্ত শৃঙ্খলাবোধ এবং পেশাগত দায়িত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তিনি কোন বির্তকের জন্ম দেননি।
আজ শুক্রবার সকালে দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনে কেন্দ্রীয় ভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েট বডি সমূহের মতবিনিময় সভা এবং বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সমাজ কল্যান এবং নারী ও শিশু বিষয়কমন্ত্রী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন এমপি। এতে অংম নেন সারাদেশের ২০টি হার্ট ফাউন্ডেশন এফিলেটেড বডির সদস্যরা।
তিনি আরো বলেন দিনাজপুর মেডিকেল কলেজ স্থাপন করে ছিলেন জিয়াউর রহমান । কিন্তু তার ফলকটি তুলে ফেলা হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার মেডিকেল কলেজ চালু করেছেন।
মন্ত্রী বলেন বাংলাদেশে অর্থনীতি ৩ টা জিনিসের উপর দাড়িয়ে আছে। একটি হচ্ছে কৃষি ও কৃষক , আরেকটি হচ্ছে গার্মেন্টস তৈরী পোষাক রপ্তানী খাত , সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন বিদেশী র্যামিটেন্স যোদ্ধা। যারা বিদেশে চাকুরী করে দেশে টাকা পাঠায়। ৩টির উপরে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে।
মন্ত্রী বলেন আধুনিক কৃষির রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস শিল্পের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একমাত্র ব্যক্তি দক্ষিন কোরিয়ায় প্রশিক্ষন দিয়ে গার্মেন্টস শিল্পের মাধ্যমে ১০ হাজার তৈরী পোশাক ফ্রান্সে পাঠিয়ে ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, মুসলিম উম্মার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। তার সুফল দেশবাসী পাচ্ছেন। তার কারণেই কর্মসংস্থানের সঙ্গে জড়িত রয়েছেন। এই মানুষগুলো বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পাঠান দেশে।
ক্যাডার ভিত্তিক প্রশাসনে শৃঙ্খলাবোধ তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি বলেন জিয়া হাট ফাউন্ডেশনের সভাপতি ড.হাসনাইন আকতার হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আকতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডাঃ এ.টি.এম ফরিদ উদ্দীন ,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার আব্দুল আউয়াল রিজভী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যান্যরা।
দিনাজপুর প্রতিনিধি : পরিবার সমাজে অবহেলিত ঠিকানাহীন অসহায় পথ...
কক্সবাজার প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্র...
নড়াইল প্রতিনিধি : "সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে একটি গ্রামীণ রাস্তার...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

মন্তব্য (০)