• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী ও পুরস্কার বিতরন অনু‌ষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

১২ জুন (শুক্রবার) দুপুরে উপজেলা পরিষদ হলরু‌মে​উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সাটুরিয়ার যৌথ আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের সেসিপ (SESIP) এর অন্তর্গত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপ‌তি‌ত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস‌্য আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম) সাটু‌রিয়া উপজেলা ম‌্যাধ‌মিক শিক্ষা অ‌ফিসার ফকির মো.জাকির হোসেন।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস‌্য আফরোজা খানম রিতা ব‌লে‌ন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের আরও বেশি উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়া দরকার । 

​দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের তৈরি করা বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট, নতুন স্টার্টআপ পরিকল্পনা এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টগুলো ঘুরে দেখেন পরে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রজেক্ট ও আইডিয়া উপস্থাপনকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo