ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একটি গাঁজার গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের সোন্ধভা গ্রামে অভিযান চালিয়ে আবির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৪) কে আটক করে চাটমোহর থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনা থেকে পাঁচ ফুট লম্বা একটি গাজার গাছ উদ্ধার করা হয়। গাছটির আনুমানিক ওজন ৫০০ গ্রাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, আটককৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, এলাকায় মাদক চাষ ও ব্যবসা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় এক মিস্ত্রিকে ভয়ভীতি দেখ...
পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...
নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে ...

মন্তব্য (০)