ফাইল ছবি
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এতে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেছে দলটি।
জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন ছায়া বাজেটটি উপস্থাপন করেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে এ ছায়া বাজেট প্রণয়ন করা হয়েছে।
নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...
বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...
নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...
নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

মন্তব্য (০)