• রাজনীতি

এমপিদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী: জামায়াত আমির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ-সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ-সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। 

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ-সদস্যদের জন্য দুদিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঢাকার ‘আল-ফালাহ মিলনায়তনে’ দলের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে শুক্র ও শনিবার এই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ-সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ-সদস্য (এমপি) অংশ নেন।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ-সদস্যদের অর্থনৈতিক ও জননীতিবিষয়ক জ্ঞান এবং সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

তারা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ-সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 

এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতিনির্ধারকরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মন্তব্য (০)





image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মাম...

  • company_logo