ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অপর যুবককে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী থেকে একটি নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে করে ইব্রাহিম ও রাজন ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে নারানখালী ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা রাজন ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক ইব্রাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়িটিতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চর...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য, বী...
নিউজ ডেস্ক : ঈদযাত্রার শুরুর দিকে যমুনা সেতুতে যান চলাচল স্ব...

মন্তব্য (০)