• লাইফস্টাইল

বর্ষায় শিশুদের যেভাবে সুরক্ষিত রাখবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গ্রীষ্ম-বর্ষা মানে অসুখ-বিসুখ ছড়ানোর সময়। বিশেষ করে শিশুদের মধ্যে এই সময় নানা ধরনের অসুখ ছড়ানোর প্রবণতা বেশি দেখা যায়। কারণ গ্রীষ্ম-বর্ষাকালে ভাইরাস ও ব্যাকটিরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায় অনেকটাই। আর বর্ষার প্রতি ভালোবাসা যতই গভীর হোক না কেন, স্বাস্থ্যের জন্য এটি ততই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। 

বাড়িতে ছোট শিশুসন্তান থাকলে সবার দুশ্চিন্তার কারণ হয়। এ সময় নানান রোগের সম্ভাবনা দেখা দেয়। তাই শিশুদের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। নানান রোগবালাই থেকে শিশুদের দূরে রাখতে হবে, তা না হলে কঠিন বিপদের মুখে পড়তে পারেন আপনিও। 

প্রথমত বাড়ির পরিবেশ ভেজা ও স্যাঁতসেঁতে থাকলে তা সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। সে কারণে বাড়ির পরিবেশ ঠিক করুন। এ ছাড়া বাড়ির  বাইরে বেরোনোর সময় আপনার শিশুকে রেনকোট ও ছাতা নিয়ে বের হতে বলুন। আর কোনো কারণে বাড়ি ফিরতে ফিরতে তারা ভিজে গেলে সঙ্গে সঙ্গে তাদের গামছা বা তোয়ালে দিয়ে মুছে দিন এবং শুকনো জামাকাপড় পরিয়ে দিন।

ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া পরিবর্তন হতে থাকে। সকালের দিকে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। আবার রাতে মনোরম বা ঠান্ডা পরিবেশ মন মাতিয়ে রাখে। তাই দিনের বেলায় শিশুদের নরম ও হালকা জামাকাপড় পরান। আবার রাতের দিকে মোটা, ফুল স্লিভ কাপড় পরালে তাদের শরীর গরম থাকবে।

এ ছাড়া ঋতু বদলের সময় শিশুদের মধ্যে বারবার প্রস্রাবের প্রবণতা থাকে। বাড়িতে কোনো নবজাতক বা শিশু থাকলে এবং তারা সর্বক্ষণ ডায়াপার ব্যবহার করলে সেদিকে সজাগ দৃষ্টি রাখুন। ঘন ঘন সেই ডায়াপার পাল্টাতে থাকুন। তা না হলে ভিজে, স্যাঁতসেঁতে ডায়াপারের কারণে তাদের ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে।

বর্ষায় মশার প্রজনন করে থাকে বেশি। এ কারণে মশার উপদ্রব বৃদ্ধি পায়। তাই শিমুদের ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে বেশি। এ সময় শিশুদের ঢিলেঢালা ও ফুল স্লিভের জামাকাপড় পরানো উচিত। ত্বক যত কম বাইরে থাকে, তত ভালো। মশার কামড় থেকে বাঁচাতে মশারিও টাঙিয়ে রাখতে পারেন। বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে মসকিউটো রেপেলেন্ট ক্রিম ব্যবহার করা যেতে পারে।

আবার বৃষ্টি ও বন্যার কারণে পানীয় সংক্রমণ ছড়াতে পারে। অপরিষ্কার পানি পানের ফলে ডায়রিয়ার ইনফেকশন হতে পারে। তাই সবসময় ফিল্টার করা পানি পান করা উচিত। এ ছাড়া পানি ফুটিয়ে ঠান্ডা করে পান করতে পারেন। ডায়রিয়া থেকে সুরক্ষিত থাকার জন্য শিশুদের বারবার হাত ধুতে উৎসাহিত করুন। বর্ষায় তাদের বাইরের খাবার খেতে দেবেন না।

আর বর্ষার কাঁদাপানি, কাঁদা, বর্ষার পানি কিংবা নোংরা মেঝে পরিষ্কার করা অত্যন্ত কঠিন। তবে শিশুরা বাড়িতে এলেই তাদের হাত-পা ধোয়াকে অবশ্য পালনীয় কর্তব্যে পরিণত করুন। আবার বর্ষায় অন্তত দুবার মেঝে পরিষ্কার করুন। মেঝে পরিষ্কার করার সময় পানি অ্যান্টিসেপ্টিক মিশিয়ে নিতে ভুলবেন না। শিশুদের পোশাক হতে হবে পরিষ্কার। প্রতিদিন তাদের মোজা ধুতে হবে। আবার সপ্তাহে অন্তত একবার শিমুদের সব খেলনা ধুয়ে নিন।

শিশুরা যাতে পুষ্টিকর খাবার গ্রহণ করে সে বিষয় লক্ষ্য রাখুন। বর্ষায় স্ট্রিট ফুড খাওয়াবেন না। এ সময় সবুজ শাকসবজি, কলা, বেদানা, পেঁপের মতো মৌসুমি ফল খাদ্যতালিকায় রাখুন। এর পাশাপাশি খাদ্যতালিকায় অবশ্যই বিট রাখবেন। বিট অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তবে আগে থেকে কেটে রাখা ফল ও সালাদ খেতে দেবেন না। বর্ষায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সবচেয়ে পুষ্টিকর ও উল্লেখযোগ্য খাবার হলো ড্রাই ফ্রুটস।

মন্তব্য (০)





image

‎বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে যেসব দেশ

লাইফস্টাইল ডেস্ক: ইতিহাস বলছে, দেশের সীমানা কখনওই চিরস্...

image

গরমে কোমল পানীয় এড়িয়ে ঘরেই বানান স্বাস্থ্যকর শরবত ও ডিটক্...

নিউজ ডেস্ক : তীব্র গরমে শরীরে পানিশূন্যতা, বদহজম, গ্যাস কিংবা অম্বলের মত...

image

জন্ডিস থেকে কখন হতে পারে লিভার ফেইলিউর

লাইফস্টাইল ডেস্ক: জন্ডিস আমাদের দেশে খুব পরিচিত একটি স্বাস্থ...

image

হৃদ্‌যন্ত্র ও রক্তনালির সুস্থতায় উপকারী খেজুর, বলছেন বিশে...

নিউজ ডেস্ক : পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর খাবারের তালিকায় খেজুরে...

image

কখন তরমুজ খাওয়া উচিত, কখন হতে পারে বিপদ

নিউজ ডেস্ক : তীব্র গরমে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা পূরণে তরমুজ খুবই ...

  • company_logo