• সমগ্র বাংলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিকে ঘিরে সাতকানিয়ায় আনন্দ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত আহ্বায়ক কমিটিতে আনিসুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, আবদুল করিম ও এনামুল হককে সদস্য মনোনীত করায় সাতকানিয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সাতকানিয়া উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল এবং কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি সাতকানিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা “শিক্ষা, ঐক্য, প্রগতি”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ উদ্দিন। তিনি বলেন, ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। নতুন কমিটির নেতৃবৃন্দকে তিনি অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ। তারা বলেন, কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের সিদ্ধান্তে যোগ্য নেতাদের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় সংগঠনের প্রতি কর্মীদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

এসময় উপজেলা, পৌরসভা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এবং কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

মন্তব্য (০)





image

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সের নব নির্বাচিত কমিটি...

দিনাজপুর প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স&nb...

image

বিনামূল্যে চিকিৎসাসেবা,ঔষধ ও খাদ্য সামগ্রী প্রদান : শিক্...

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছ...

image

শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:“শিশু ...

image

জামালপুরে র‍্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ ...

image

উলিপুরে রামিসা-আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু র...

  • company_logo