ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতা ও সচেতন নাগরিক সমাজের পক্ষে আবু জাফর সোহেল রানা বলেন, অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এবং সারাদেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া ধর্ষণ, হত্যাসহ সকল অপরাধের জড়িত অপরাধীদের গ্রেফতারসহ কঠোর বিচার দাবি করা হয়।
সংগঠক ও সচেতন নাগরিক সমাজের পক্ষে মতলেবুর রহমান মন্জু বলেন, সমাজে শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকহারে বাড়ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হবে। একই সঙ্গে তনু, নুসরাত, আছিয়া, মুনিয়া হত্যার বিচারের দাবি করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক বাশার মাহমুদ, শাহরিয়ার আসাদ, নুরে জান্নাত সিদ্দিকা প্রমুখ।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...
নজরুল ইসলাম রাজু, রংপুর: যান...

মন্তব্য (০)