ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থানায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামীকে আটক করেছে পুলিশ।
আটক মিজানুর রহমান গহর (৬৫) উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে। তিনি বাদীনির শ্বশুর।
মামলার বরাতে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ৩৩ বছর বয়সের ওই গৃহবধু তার শ্বশুর মিজানুর রহমান গহরকে আসামি করে ০৯মে শার্শা থানায় একটি মামলা করেন।
ওই মামলার বাদীনির অভিযোগ, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মামলা রুজুর পর যশোরের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঘটনার রহস্য উদঘাটন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ শুরু করে শার্শা থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় এসআই আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ২১মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে আটক করা হয়।
আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু র...
দিনাজপুর প্রতিনিধি : সমাজকল্যান মহি...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ব্যাটারি চালিত ইজিবাইকের (অটো) চা...
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

মন্তব্য (০)