• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে ব্যাটারি চালিত ইজিবাইকের (অটো) চাপায় লামিম নামে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পশ্চিম খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায় , নিহত শিশু লামিম একই এলাকার ট্রাক চালক মামুনের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ সুত্রে জানা যায়, টুনিরহাট- পঞ্চগড় আঞ্চলিক সড়কের পাশেই শিশু লামিমের বাড়ি। সকালে খেলার ছলে বাড়ি থেকে বের হলে- টুনিরহাট সুপারী বাজারের উদ্দেশ্যে সুপারি পরিবহন করে নিয়ে যাওয়া একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তথ্য যাচাইসহ মরদেহের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালিত: নাটুদাহের আটকবরে আট ...

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্...

image

গাজীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নি...

গাজীপুর প্রতিনিধি: চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বা...

image

বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফ...

image

পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড্যাবের র‌্যালী

পাবনা প্রতিনিধিঃ পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দ্বিতীয় বর...

image

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনসিপি বয়কট শ্লোগান দ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে এনস...

  • company_logo