• সমগ্র বাংলা

পাবনা মেডিকেল কলেজ প্রকল্পে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ প্রকল্প এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও কাজের পরিবেশ বিঘ্নিত করার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।

অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই জাকারিয়া মাসুদ ও এসআই মোঃ মহিদুল ইসলামসহ একটি টিম। সারারাত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কিলার মাসুদ রানা (৩৫), সজল (৩২) এবং নকশাল ইসমাইল (৩৫)।

পুলিশ জানায়, নির্মাণাধীন প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজে বাধা সৃষ্টির অভিযোগ ছিল। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর পর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে আহত করায় থানায় এমপির বিক্ষোভ

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে...

image

হয়রানীর আরেক নাম সান্তাহার ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

নওগাঁ প্রতিনিধি : দেশের প্রত্যন্ত এলাকায় বিচারিক সুবিধা পৌঁছ...

image

পূর্বপুরুষের প্রতি ভালোবাসায় কবরস্থান পরিষ্কারে একতাবদ্ধ ...

গাজীপুর প্রতিনিধি : সপ্তাহজুড়ে কেউ ব্যস্ত স্কুল-কলেজে, কেউ চ...

image

তেঁতুলিয়ায় নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে...

image

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধিঃ ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ...

  • company_logo