• সমগ্র বাংলা

‎উলিপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ঘর নির্মানের চেষ্টা ও পুলিশের উপর হামলা: পুলিশসহ চারজন আহত, আটক ৩

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ঘর নির্মানের কাজ বন্ধ করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বিজয়রাম তবকপুর এলাকায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। উলিপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিজয়রাম তবকপুর এলাকার আব্দুল জব্বার ও শামিম আল মামুন সাজুর মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে আদালতে মামলা চলমান রয়েছে। পরবর্তীতে সাজু গং ওই জায়গায় ঘর নির্মানের কাজ শুরু করেন। এ ঘটনায় আব্দুল জব্বার আদালতের শরনাপন্ন হলে বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি হয়। এদিকে শামিম আল মামুন সাজু (৪৫) গত মঙ্গলবার (১৯ মে) অসুস্থ্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সাজুর ভাই ও বোনেরা একত্রিত হয়ে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে ওই জায়গায় ঘর নির্মানের কাজ পুনঃরায় শুরু করেন। এ ঘটনায় আব্দুল জব্বারের সন্তানেরা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সাজুর ভাই সামিউল ইসলাম, সাব্বির হোসেন, বোন জ্যোতি বেগম ও জেনি বেগমসহ তাদের স্বজনরা পুলিশকে গালিগালাজ করে এবং লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় থানা পুলিশের এসআই হুমায়ুন কবির ও পুলিশ সদস্য শফিকুল ইসলাম সহ আব্দুল জব্বারের মেয়ে জাহান আরা বেগম বিজলী (৪৩) ও জান্নাতুল নাঈম (৪০) আহত হন বলে পুলিশ দাবী করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বকসির বাজার এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ এরশাদুল হক (৪৫) ও ধামশ্রেনী ইউনিয়নের বিজয়রাম এলাকার ইউনুস আলীর ছেলে মমিনুল ইসলাম (৩৪) এবং ইউসুফ আলীর মেয়ে মনিরা আক্তার (৩৫) নামের তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে হামলার ঘটনায় আহত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

‎শামিম আল মামুন সাজুর স্ত্রী রিক্তা বেগম ও ছোট ভাই সাব্বির হোসেন বলেন, মামলা মোকদ্দমার চাপে ও প্রতিপক্ষের হুমকি-ধামকির কারনে সাজু ঢাকায় চাকুরিকালীন অবস্থায় গত শনিবার ব্রেন স্টোক করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন। সাজুর মত্যুর তিন দিন পর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ উপলক্ষে স্বজনরা সবাই একত্রিত হয়। সাজুর তিন এতিম সন্তানের থাকার জন্য কোনো ঘর না থাকায় এলাকাবাসীসহ উপস্থিত সবাই মানবিক দিক বিবেচনা করে ওই ঘর নির্মানের কাজ শুরু করতে বলেন। এতেই ঘটে বিপত্তি। তারা আরও দাবী করেন, উভয় পক্ষের মধ্যে গালিগালাজ ও হাতাহাতিতে কে বা কাহারা পুলিশের গায়ে হাত দিয়েছে তা আমরা জানি না।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আক্তারুন নাহার বলেন, দুইজন পুলিশ সদস্যসহ দুইজন নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ্য রয়েছেন।

‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, ১৪৪ ধারা ভঙ্গ ও পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কর্তব্য পালনে বাঁধা প্রদান ও হামলার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

মন্তব্য (০)





image

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

নিউজ ডেস্ক : খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ...

image

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভবন ঘেরাও জনতার

নিউজ ডেস্ক : চট্টগ্রামে  চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বাকলি...

image

নড়াইলে বিএনপি অফিস করার চাঁদাবাজির পঞ্চাশ হাজার টাকা সভ...

নড়াইল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাকি দিয়ে নড়াইলের মুলিয়া ইউন...

image

সাটু‌রিয়ায় গাজীখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন করায় দেড় ল...

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী ন...

image

প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দ...

বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের প্রাণ...

  • company_logo