ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : একটু বৃষ্টি নামলেই টিনের চালা বেয়ে ঘরের ভেতরে পড়ত পানি। রাতভর এক কোণে বসে কাটাতে হতো অন্ধ শহীদুল্লাহকে। কখনো বিছানা ভিজে যেত, কখনো রান্নার হাঁড়ি-পাতিল। অসহায় এই মানুষটির কষ্টের গল্প জানতেন এলাকার মানুষও। কিন্তু সামর্থ্যের অভাবে কেউ বড়ভাবে এগিয়ে আসতে পারছিলেন না।
অবশেষে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন কয়েকজন প্রবাসী ও স্থানীয় সমাজসেবীরা। তাদের সহযোগিতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে অন্ধ শহীদুল্লাহর নতুন ঘর নির্মাণের কাজ।
বৃহস্পতিবার সকালে ঘর নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর মো. খায়রুল হাসান।
তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবতার দাবি। চারপাশে অনেক মানুষ নানাভাবে কষ্টে জীবন কাটাচ্ছেন। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই সমাজ সুন্দর হবে।
তিনি আরও বলেন, শহীদুল্লাহর ঘরটির অবস্থা এতটাই খারাপ ছিল যে সামান্য বৃষ্টিতেই পুরো ঘর ভিজে যেত। বিষয়টি জানার পর কয়েকজন প্রবাসী আর্থিক সহযোগিতা করেন। স্থানীয় দায়িত্বশীলরাও টিন, কাঠ ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ থেকে শুরু করে পুরো কাজের তদারকিতে পাশে দাঁড়ান।
এ সময় উপস্থিত সবার জন্য দোয়া কামনা করে খায়রুল হাসান বলেন, “যারা এই মহৎ উদ্যোগে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মাদ উল্লাহ, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়ন সভাপতি হাফেজ নজরুল ইসলাম, আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী এস এম মুনজুরুল হক, মো. হাফেজ আহমেদ ও মো. বছির উদ্দিন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী ন...
বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের প্রাণ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ত্রাসের রাজত্ব কা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খাদ্যগুদামে অভ্যন্...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়...

মন্তব্য (০)