ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জানা গেছে, সাঁথিয়া পৌরসভাধীন সাঁথিয়া বাজার সংলগ্ন ইছামতী নদীর তীরে ডাইকের পাশে খোলা জায়গায় অস্থায়ী পশুর হাট হিসেবে পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক পাবনার বরাবর আবেদন করা হয়। সে প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পৌর প্রশাসকের পক্ষ থেকে গত ১৯মে উপজেলা পরিষদ হলরুমে হাট ইজারা নিলাম ডাকের আয়োজন করেন। সে মোতাবেক হাট ইজারা নিতে আসা ব্যক্তিরা ইজারার শর্ত অনুযায়ী ২৬জন (প্রতিজন) ২০ হাজার টাকা করে পৌর প্রশাসকের নিকট জমা দিয়ে হাট ইজারায় অংশগ্রহণ করেন।
এ সময় হাট ইজারায় অংশগ্রহণকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান নিলাম ডাক স্থগিত করেন। পুনঃরায় বৃহস্পতিবার (২১মে) সকাল ৯টায় উক্ত অস্থায়ী পশুর হাট উভয় পক্ষকে নিয়ে নিলাম ডাকের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
পশুর হাট নিলাম ডাকে অংশ নেওয়া বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তর্কবির্তকে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়ের মধ্যে উক্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদ হলরুম থেকে বের হয়ে যান। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে ৬৮পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর প্রতিনিধি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান সাংবাদিকদের জানান, অস্থায়ী পশুর হাট নিয়ে আজকে বৃহস্পতিবার (২১মে) নিলাম উন্মুক্ত ডাক ছিল। প্রশাসনের উপর-নিচের মহলের জোগসাজোসে সাঁথিয়া অস্থায়ী পশুর হাট বন্ধ করা হয়েছে।
অপরদিকে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম জানায়, পৌরসভার রাজস্ব উন্নয়নের স্বার্থে এবং পৌর প্রশাসকের আহবানে আমারা নিলাম ডাকে অংশগ্রহন করতে যাই।এসময় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং টেবিল চাপড়িয়ে হুমকি-ধামকি দিয়ে মব সৃষ্টি করে।এমতাবস্থায় আমরা নিলাম ডাকে অংশগ্রহণ না করে চলে আসি।
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, সাঁথিয়া পৌরসভাধীন ইছামতি নদীর ডাইকের পাশে অস্থায়ী পশুর হাট হিসেবে অদ্যবধি কোন পক্ষকে ইজারা দেওয়া হয়নি।উক্ত হাটকে কেন্দ্র করে ইজারা প্রত্যাশী পক্ষ সমূহের মধ্যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতিসহ সংঘর্ষের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে ২১/০৫/২০২৬ তারিখ সকাল ১১টা হতে পবিত্র ঈদ উল আযহার পূর্বদিন রাত ১২টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই সময়ে উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন,লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন,যে কোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফি...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দীর্ঘদিন ধরে নারী ও ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মধ্যরাতে ঘরে ঢুকে রিতা রানী...

মন্তব্য (০)