ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : "নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি" প্রতিপাদ্যতে বগুড়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। জেলা প্রশাসনের আয়োজনে এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআই বগুড়ার উপ-পরিচালক জহুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বাজারে বিক্রি হওয়া পণ্যের সঠিক ওজন নিশ্চিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেক্টরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়েও সঠিক পরিমাপ নিশ্চিত করতে হয়। সামান্য পরিমাপের ভুলেও বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে স্বল্প জনবল নিয়ে বিএসটিআই এর পক্ষে সকল ক্ষেত্রে গিয়ে পরিমাপ নিশ্চিত বা মনিটরিং করা অত্যন্ত কষ্টকর।
এক্ষেত্রে সাধারণ মানুষকে আরো দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, মেট্রোলজি হচ্ছে ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। এক্ষেত্রে বৃহৎ পরিসরে বিশেষ করে মেডিক্যাল সেক্টরে মেট্রোলজির প্রয়োগ সম্প্রসারণ করার কথা বলেন তিনি। পাশাপাশি সরকারি সকল সেবা অটোমেশন করার জন্য বিএসটিআইকে আহ্বান জানান। সভায় আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: খুরশীদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মেজবাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ। তারা তাদের বক্তব্যে বলেন, পণ্য উৎপাদন ও বিপণনে পরিমাপ অপরিহার্য্য। বৈদ্যুতিক মিটার বিএসটিআই মান নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিএসটিআই’র সম্পকির্ত বিভিন্ন তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, আইন দিয়ে সব নিয়ন্ত্রন করা সম্ভব নয়, প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা। এসময় পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি অনুসরণ করার উপর জোর দেন তারা।
সভায় সভাপতির বক্তব্যে বিএসটিআই বগুড়ার উপ-পরিচালক জহুরুল হক বলেন, নীতিনির্ধারণে আস্থা তৈরির জন্য প্রয়োজন নির্ভুল তথ্য ও পরিসংখ্যান। মেট্রোলজি সেই ভিত্তি প্রদান করে। তিনি বলেন, সার্ভিল্যান্স, মোবাইল কোর্ট আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সচেতনতা বৃদ্ধি করা হয়। এছাড়াও তাদের উদ্দেশ্য বাজারে প্রতিটি ক্রেতা যেন পায় সঠিক পরিমাপ ও সঠিক মানের পণ্য এবং জনগণকে বিএসটিআই’র সনদধারী প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতেও কাজ করছেন তারা। অনুষ্ঠানে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার খাবুলিয়া সর...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্কুল-কলেজগামী ছাত্র...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের আলোচিত বড়কুলা ৩ হত্যা মামলার আসামি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
বাকৃবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে পশুর হা...

মন্তব্য (০)