• সমগ্র বাংলা

কামতা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন: আগামী জুনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ করা হবে। আগামী জুনে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

তিনি বুধবার (২০ মে)  দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কামতা গ্যাসক্ষেত্রে মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, “জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, কামতা-২ এবং তিতাস গ্যাসক্ষেত্রের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খনন শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “নতুন গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাস সংকটে বন্ধ বা আংশিক চালু থাকা শিল্পকারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদনে ফিরতে পারবে। এতে যেমন শিল্প খাত গতিশীল হবে, তেমনি সৃষ্টি হবে হাজারো মানুষের কর্মসংস্থান।”

তিনি বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়লে বিদেশ থেকে জ্বালানি আমদানির প্রয়োজন কমবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক, পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কামতা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন কার্যক্রম দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, শিল্পখাতে গ্যাস সরবরাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

১

নিউজ ডেস্কঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...

image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...

image

মানিকগঞ্জে তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...

image

চাটমোহরে বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...

image

থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি

৫

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...

  • company_logo