• সমগ্র বাংলা

গাইবান্ধায় সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনুতপ্ত, পিতার সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় নিজ সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অবশেষে অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ পিতা মোঃ মাহাবুব ইসলাম দোলন।

২০ মে মঙ্গলবার দুপুরে সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ভুল স্বীকার করে বলেন, কতিপয় আত্মীয় স্বজন ও জনৈক এক সাংবাদিকের প্ররোচনায় একমাত্র সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব ইসলাম দোলন নামের ওই ব্যক্তি আরো  বলেন, তার একমাত্র পুত্র মোঃ হাসানুর রহমান ও পুত্রবধূ মোছা উম্মে মাহাবুবা সোমা গাইবান্ধা জেলা শহরে বসবাস করেও তাকে যথাযথ ভরণ-পোষণ ও দেখভাল করে আসছে। কিন্তু মাহাবুব ইসলাম দোলনের বার্ধক্য ও অসুস্থ্যতার সুযোগে পারিবারিক সম্পত্তি লাভের আশায় মেয়ের ঘরের নাতি মোঃ মখদুম সরকার ও পুতরা মোঃ ফিরোজ সরকার সার্বক্ষণিক তার ছেলে ও ছেলের বৌ এর বিরুদ্ধে কুমন্ত্রনা দিয়ে কানভারি করতে থাকে। এক পর্যায়ে তিনি (মাহাবুব ইসলাম দোলন) মোঃ মখদুম সরকার ও পুতরা মোঃ ফিরোজ সরকারের চক্রান্ত  বুঝতে না পেরে ২০২৬  সালের জানুয়ারী মাসে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে উক্ত ছেলে ও ছেলের বৌ এর বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এবং পলাশবাড়ি থানায় দায়েরকৃত ওই মিথ্যা মামলা পরিচালনা করতে ইচ্ছুক নয় মর্মে গত ৫ মার্চ ২০২৬ ইং তারিখে নোটারী পাবলিকের কার্যালয়, গাইবান্ধায় এফিডেভিট করেছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহাবুব ইসলাম দোলন অনুতপ্ত হয়ে পরিবারের সামাজিক সম্মান ও নিরাপত্তা বিষয়ে চিন্তা করে পারিবারিক ভুল বোঝাবুঝির অবসানের নিমিত্তে মামলাটি পরিচালনা না করার সিন্ধান্ত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে তুলে ধরেছেন।

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

  • company_logo