ছবিঃ সংগৃহীত
সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা-এ দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটেছে বলে জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠানের মূল অধ্যক্ষ মাওলানা আহমদ রেজাকে সসম্মানে পুনরায় তাঁর কর্মস্থলে ফিরিয়ে আনা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী পুষ্পমাল্য দিয়ে তাঁকে বরণ করে নেন।
জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মাদ্রাসাটির প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশে চরম অস্থিরতা তৈরি হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং মূল অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিনি জোরপূর্বক অধ্যক্ষ আহমদ রেজাকে মাদ্রাসায় প্রবেশে বাধা দিয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেন।
অভিভাবক ও মাদ্রাসা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, মাদ্রাসার গাছ ও ফ্যান বিক্রি, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা এবং হিসাব চাইলে মামলা দেওয়ার হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, “একটি দ্বীনি ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হতে পারে না। মূল অধ্যক্ষকে দূরে সরিয়ে রেখে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তাতে শিক্ষকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না।”
মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের মতে, প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দীকে পুনরায় তাঁর কর্মস্থলে ফিরিয়ে এনেছেন।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, অধ্যক্ষের আগমনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা বলেন, “দীর্ঘ সময় ধরে আমি আমার প্রিয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে পারিনি। আজ আপনাদের যে আন্তরিকতা, ভালোবাসা ও সহানুভূতি পেয়েছি, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমি অত্র মাদ্রাসার সবাইকে সঙ্গে নিয়ে একজন খাদেম হিসেবে বাকি কর্মজীবন অতিবাহিত করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
নওগাঁ প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্য...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউন...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ...
পাবনা প্রতিনিধিঃ শেষ সময়ে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার ...

মন্তব্য (০)