• সমগ্র বাংলা

‎বিসিবি'র কাউন্সিলর হলেন লালমনিরহাটের ক্রীড়া সংগঠক মাহফুজ এভিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র কাউন্সিলর হলেন- লালমনিরহাটের আব্দুল্লাহ আল মাহফুজ এভিন।তিনি  আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ক্রিকেটাঙ্গণে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা আব্দুল্লাহ আল মাহফুজ এভিনের কাউন্সিলর হওয়াকে ঘিরে লালমনিরহাটের ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

‎আব্দুল্লাহ আল মাহফুজ এভিন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের কৃতী সন্তান।

‎সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ এভিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক মানবিক যাত্রা ফাউন্ডেশন-এর কর্ণধারও তিনি।

‎সাবেক এ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ এভিন বলেন, ক্রীড়াঙ্গণসহ পথশিশু মাদরাসার এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলোর জন্য নিরলস ভাবে পরিশ্রম করে এসব মানুষর ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার এক মাত্র লক্ষ্য।

‎ মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এভিন দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের মোঃ এরশাদ আলমের পুত্র।

মন্তব্য (০)





image

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

১

নিউজ ডেস্কঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...

image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...

image

মানিকগঞ্জে তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...

image

চাটমোহরে বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...

image

থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি

৫

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...

  • company_logo