ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ "জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ" এ প্রতিপদ্যে সারাদেশের মতো পাবনার চাটমোহর উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৯মে) সকাল সাড়ে দশটায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ভূমি মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এই উপলক্ষে চাটমোহর উপজেলা ভূমি অফিসের কম্পাউন্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, সুধীজন ও সাধারণ নাগরিকদের নিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ গোলাম মোস্তফা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সহ কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মী, সুধীজন ও ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ।
বক্তারা ভূমির মিউটেশন, কর প্রদান ও বিভিন্ন জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন।
নওগাঁ প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: ...
দিনাজপুর প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ব...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে...
পাবনা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (...

মন্তব্য (০)