• সমগ্র বাংলা

পিস্তল ও গুলিসহ পাবনার যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনিসহ তিন সহযোগী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ পাবনার ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের সদস্য বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

  • company_logo