• সমগ্র বাংলা

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের এক হাজতির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি মারা যান।

নিহত হাজতির নাম শাহ আলম। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে। মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে তিনি ফরিদপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহ আলম দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। রোববার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, "মাদক মামলার আসামি শাহ্ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে।"

তিনি আরও জানান, এই ঘটনায় জেলা কারাগারের জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

  • company_logo