• সমগ্র বাংলা

নাফ নদীতে গোলাগুলি, আতংকিত জেলেরা নিরাপদে জাল গুটিয়ে এসেছে

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি: নাফ নদীর মিয়ানমার সীমান্ত এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কিত হয়ে জাল গুটিয়ে  দ্রুত নিরাপদ স্থানে সরে আসলো।

সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় জেলে আহমেদ মিয়া জানান, সোমবার সকালে হ্নীলা লেদা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় তারা মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে শতাধিক গুলির শব্দ শোনা যায়।

এতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয় বলে জানান তিনি।

টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, টেকনাফের হ্নীলার লেদা সংলগ্ন নাফনদী সীমান্তের পূর্ব মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও নাফনদীতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

  • company_logo