প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ ৪ বাংলাদেশী জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
জেলেরা হলেন, আবু তাহেরের ছেলে মো. মনির আহমেদ (৪৫)। জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮)। মৃত আব্দুর নবীর ছেলে আব্দুল মালেক প্রকাশ শফা (৫০)। এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। সোমবার (১৮ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন, নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।
তারা জানান, দুপুর ১২ টার সময় নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাড়া করে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। দুইটি নৌকাসহ চারজন জেলে সকাল ৬ টার সময় নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।
তবে অপর একটি নির্ভরশীল সূত্রে জানা গেছে, ১৮ মে আনুমানিক পৌনে ২ টার সময় টেকনাফ ব্যাটালিয়ান (২বিজিবি) এর সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪ হতে আনুমানিক ২ কিলোমিটার পূর্বে বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় ৪ জন বাংলাদেশী জেলে সহ ২ টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আরাকান আর্মির টহল দলের সদস্যরা আটক করে কা নাইংন চ্যং ( Ka Nyin Chaung) আরাকান আর্মির ক্যাম্পে নিয়ে যায়।
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, ‘আমার এলাকার চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়া খবর পেয়েছি।’ এ বিষয়ে সীমান্ত রক্ষী বিজিবি, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্...

মন্তব্য (০)