• সমগ্র বাংলা

ভারত পাচার হওয়া দুই নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৮ মে) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ইমিগ্রেশন পুলিশ তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশনের ফেরত নথি সূত্রে জানা গেছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিটের ভিত্তিতে এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মুম্বাইয়ের ছাড়পত্রের মাধ্যমে ওই দুই নারীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় দুই দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও মানবপাচার প্রতিরোধ সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফেরত আসা দুই নারী হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার বনগ্রামের মারুফ হোসেনের মেয়ে লিমা ফিরোজ শাইখ ওরফে মিম ফিরোজ শাইখ এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চর মহিষাপুর গ্রামের সোলাইমান মন্ডলের মেয়ে রাজিয়া খাতুন মালা ওরফে সতী শুভাশ দাস।

নথিতে উল্লেখ করা হয়েছে, তারা ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে হরিদাসপুর আইসিপি দিয়ে দেশে ফিরেছেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দালালের প্রলোভনে পড়ে অবৈধ সীমান্তপথে ভারতে পাচার হয়েছিলেন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে আদালতের নির্দেশে তাদের মুম্বাইয়ের মহারাষ্ট্র শেল্টার হোমে রাখা হয়। পরে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা দুই নারীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত তাদের সংস্থার হেফাজতেই রাখা হবে।

মন্তব্য (০)





image

নাফ নদী থেকে ৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত ম...

image

লালমনিরহাটে বেসরকারি উদ্যোগে চাকুরী মেলায় ৭০০ বেকার তরুণ ...

লালমনিরহাট প্রতিনিধি: সরকারের ঘোষণা অনুযায়ী দেশে ১কোটি বেকা...

image

পাবনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুলসহ ৩ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকবিরোধী নিয়মিত অভিযানে পাবনার চাটমোহর থ...

image

সরকারি রাস্তার ইট তুলে ইউপি সদস্যের বাড়িতে পাকা বাথরুম, ক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

উত্তরবঙ্গবাসীকে আশ্বস্ত করলেন প্রতিমন্ত্রী: তিস্তা মহাপরি...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্...

  • company_logo