• সমগ্র বাংলা

লালমনিরহাটে বেসরকারি উদ্যোগে চাকুরী মেলায় ৭০০ বেকার তরুণ পেল চাকরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সরকারের ঘোষণা অনুযায়ী দেশে ১কোটি বেকার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের লক্ষ্যে লালমনিরহাটে বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা ২০২৬। সোমবার দিনব্যাপী বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে সংস্থাটির জেলার সাপ্টিবাড়ী রিজিয়ন অফিস প্রাঙ্গনে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান এ মেলার উদ্বোধন করেন। এ মেলায় রিকভার এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইস) প্রকল্পের আওতায় সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলায় ১৭ টি স্টলে ৭টি বিভিন্ন কোম্পানি এবং স্থানীয় চাকরিদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ৭শ শূন্য পদে আগ্রহী চাকরি প্রত্যাশীদের চাকুরীর ব্যবস্থা করা হয়। এদিকে সংস্থাটি বিভিন্ন ট্রেডে বেকার তরুণ -তরুণীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে। এবং একটি আদর্শ সিভি কিভাবে তৈরি করা যায় সেটিরও ধারণা দিচ্ছে।

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

  • company_logo