• সমগ্র বাংলা

পাবনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুলসহ ৩ জনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ মাদকবিরোধী নিয়মিত অভিযানে পাবনার চাটমোহর থানা পুলিশ রবিবার (১৭ই মে)  চাটমোহর পৌরসদর ও মূলগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

দন্ড প্রাপ্তরা হলেন, চাটমোহর পৌর সদরের ছোট শালিখা এলাকার ছাদেক প্রামাণিকের ছেলে আসাদুল ইসলাম (৪৫) কে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড, মূলগ্রাম ইউনিয়নের জগতলা এলাকার তোতা মিয়ার ছেলে নুর আলম (২২) ও সুলতান মাহমুদের ছেলে সবুজ মাহমুদ আবির (২৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশে চাটমোহরে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উল্লেখিত ব্যক্তিদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আটককৃতদের পাবনা জেল হাজতের প্রেরণ করা হয়েছে। 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলা প্রশাসন মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করুন। 

মন্তব্য (০)





image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টি : পাহাড়ধসে বসতঘর চাপায় প্রা...

কক্সবাজার প্রতিনিধি : টানা ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গ...

  • company_logo