ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভী। গত ১ মার্চ তার স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তভার এবার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
পাশাপাশি এ মামলায় আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন।
রোববার (১৭ মে) পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এমন তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। আজ মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা ডিবি পুলিশ এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।’
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
মামলায় ইকরার স্বামী অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে।
বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়...
বিনোদন প্রতিবেদক: রূপের আলোয় ও অভিনয়ের গভীরতায় দর্শকের হৃদয় ...
বিনোদন ডেস্ক : লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর...
নিউজ ডেস্কঃ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার ...
নিউজ ডেস্ক : দেশের টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।...

মন্তব্য (০)