• সমগ্র বাংলা

নড়াইলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : জনবান্ধব অটোমেটেড কৃষি তথ্যসেবা, সুরক্ষিত কৃষি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী "ভূমিসেবা মেলা ২০২৬" অনুষ্ঠিত হবে। মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মে (রবিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করে নড়াইল জেলা প্রশাসনের রাজস্ব শাখা।

প্রেস ব্রিফিংয়ে ভূমি মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নাগরিকবান্ধব সেবা সম্প্রসারণ এবং আসন্ন মেলায় প্রদেয় বিভিন্ন সেবাসমূহ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়।

জেলা প্রশাসক ড,আব্দুল সালাম প্রেস ব্রিফিংয়ে জানান, এবারের ভূমিসেবা মেলায় সরকারের গৃহীত নানা কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। মেলা থেকে নাগরিকেরা সরাসরি ডিজিটাল ভূমি সেবা, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা সহজীকরণ বিষয়ে বিস্তারিত ধারণা ও সরাসরি সেবা পাবেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তন্নী , সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবিরসহ নড়াইল জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল গণমাধ্যম প্রতিনিধি ও সাধারণ জনগণকে মেলার কার্যক্রম সম্পর্কে জানতে এবং সেবা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারকালে ...

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে  ২,৪০০ ব...

image

কালীগঞ্জে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া রেলগে...

image

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড...

বগুড়া প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ...

image

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩, মোটরসাইকেল জব্দ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

পাবিপ্রবির শিক্ষকদের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালি...

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

  • company_logo