• সমগ্র বাংলা

পাবিপ্রবির শিক্ষকদের অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর ফ্যাকাল্টি মেম্বার মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)'র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম তার বক্তব্যে বলেন, অফিস ম্যানেজমেন্ট হলো কম সময়ে, কম অর্থ ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা। কাজ শুরু করার আগে প্রতিটি বিষয়ে পরিকল্পনা করতে হবে। চাকরি ও দায়িত্ব এক জিনিস না। চাকরি হলো ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস। কিন্তু দায়িত্ব হলো চাকরির বাইরেও প্রতিষ্ঠানকে ওউন করা, কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা।

তিনি আরো বলেন, সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন, অফিসে নিজের কাজের পাশাপাশি সহকর্মীদের সাথে ভালো আচরণ এবং নিজের জানা জ্ঞানকে শেয়ার করতে হবে। যোগাযোগ, নেতৃত্ব ও ইতিবাচক মনোভাব থাকতে হবে। সময়ানুবর্তি হওয়া, দায়িত্বকে গুরুত্ব দেওয়া এবং অফিসের নিয়মকানুন মেনে চলতে হবে। নতুন বিষয় জানার জন্য শেখার মানসিকতা  থাকতে হবে। প্রশিক্ষণ থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছাশক্তি থাকতে হবে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে, আমাদের সময়ানুবর্তি হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সঠিক সময়ে অফিসে আসা এবং অফিসে থাকতে হবে। আমাদের ভালো কিছু করতে হলে উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।

মন্তব্য (০)





image

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার...

১

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত...

image

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

২

নিউজ ডেস্কঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...

image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...

image

মানিকগঞ্জে তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কে...

image

চাটমোহরে বৃত্তিপ্রাপ্ত ২৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পাবনা জেলা কিন্ডারগার্টেন অ...

  • company_logo