ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য সম্মেলন কক্ষে এ জয়ন্তী উৎসব পালিত হয়। সাংস্কৃতিক সংগঠন লালমনিরহাট সাহিত্য -সংস্কৃতি সংসদ কর্তৃক চেতনায় রবীন্দ্র - নজরুল শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে।সংসদের সভাপতি আতাউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সাধারণ সম্পাদক সরমিন বিথী সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত,কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রংপুর ব্যুরো: টানা তিন দিনের উত্ত...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...
দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

মন্তব্য (০)