• সমগ্র বাংলা

টেকনাফে ৪০০ জেলে পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল হতে ১১ জুন  পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত নিষেধাজ্ঞার ফলে সীমান্তবর্তী এলাকার জেলেরা সাময়িকভাবে জীবিকা নির্বাহে সমস্যার সম্মুখীন হওয়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর পক্ষ হতে দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার  ১৫ মে  বিকাল ৪ টা  হতে ৬ টা  পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রমের আওতায় মৎস্য আহরণে নিষেধাজ্ঞাকালীন সময়ে জীবিকা নির্বাহে সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন ৪০০ জন দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুঁইয়া সংবাদের সত্যতা নিশ্চিত করা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বদা সীমান্তবর্তী জনসাধারণের পাশে থেকে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য (০)





image

উত্তেজনার পর ঐক্যের ছবি, জুলাই দিবসে একসঙ্গে ছাত্রদল-ছাত্...

রংপুর ব্যুরো: টানা তিন দিনের উত্ত...

image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

  • company_logo