• সমগ্র বাংলা

মেঘনাঘাটে ক্যান্টিনে বিস্ফোরণ : দগ্ধ আমিরের মৃত্যু, নিহত বেড়ে দুই

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে দগ্ধ আমির হোসেন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।  

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। শনিবার (১৬ মে) দগ্ধ আমির হোসেন সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, একই ঘটনায় দগ্ধ শংকর গোমেজ (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্তমানে দগ্ধদের মধ্যে আরও চারজন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোট ১২ জন দগ্ধের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে মেঘনাঘাটের একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের চুলা জ্বলন্ত অবস্থায় থাকা অবস্থায় অসাবধানতাবশত আগুন লাগলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন।

মন্তব্য (০)





image

উত্তেজনার পর ঐক্যের ছবি, জুলাই দিবসে একসঙ্গে ছাত্রদল-ছাত্...

রংপুর ব্যুরো: টানা তিন দিনের উত্ত...

image

ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যানে চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাঁশবহনকারি ট্র...

image

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ১১...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ গণ...

image

র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযান: গ্রেফতার-১ অপহরণের শিকা...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচ...

image

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চি...

  • company_logo