• সমগ্র বাংলা

নড়াইলে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : ​নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় জেলা জুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীর দিকনির্দেশনায় জেলা শহরে একটি বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​আজ বিকাল ৫.৩০ মিনিটএ নড়াইল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ সবাইকে স্বাগত জানিয়ে এবং দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ দিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

​মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি ছাত্ররাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে বলেন,ছাত্রদল করতে হলে সবার আগে মাদককে না বলতে হবে কোন মাদকসেবীর ঠাঁই ছাত্রদলের হবে না।

​তিনি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান এবং ঘোষণা দেন যে, তিনি ব্যক্তিগত উদ্যোগে নড়াইলের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষাসামগ্রী পৌঁছে দেবেন।

​ছাত্রলীগের সমালোচনা করে খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন,ছাত্রলীগ যেমন অতীতে শিক্ষার্থীদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দয়েছিল,আমরা তার সম্পূর্ণ  বিপরীত।ছাত্রদল বিশ্বাস করে একজন শিক্ষার্থীর সব থাকে বড় অস্ত্র হলো তার কলম।

​এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যক্তিগত উদ্যোগে সবাইকে কলম উপহার দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।

​সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন, খন্দকার মাহমুদুল হাসান সনি ও মামুন গাজীর যৌথ নেতৃত্বে নড়াইল জেলা ছাত্রদল আগামী দিনে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

​আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।###

মন্তব্য (০)





image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

image

উত্তেজনার পর ঐক্যের ছবি, জুলাই দিবসে একসঙ্গে ছাত্রদল-ছাত্...

রংপুর ব্যুরো: টানা তিন দিনের উত্ত...

  • company_logo