প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে একজন নিহত হয়েছে। তিনি’টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সশস্ত্র সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা হাসান নামে ওই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,পরবর্তী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ...
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবা...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত...
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...

মন্তব্য (০)