• সমগ্র বাংলা

চাটমোহরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম। 

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হান্ডিয়াল উচ্ছ বিদ্যালয়। রানার্স দল চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের জুবায়রা রহমান রাহা।

মন্তব্য (০)





image

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমামের

১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ...

image

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

২

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবা...

image

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার...

৩

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত...

image

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

৪

নিউজ ডেস্কঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...

image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...

  • company_logo