• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ​ধান কাটা উৎসব ও মাঠ দিবস অনু‌ষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় এলাকায় ২০২৫-২০২৬ বোরো মৌসুমে স্থাপিত প্রদর্শনী প্লটে চাষকৃত ব্রি ১০২ জাতের ধান কাটার উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপু‌রের ​মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলার ধান‌কোড়া এলাকায় ধান কাটার উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রহিম। 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের আয়োজনে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা খান, প্রকল্প পরিচালক ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প মো: কাইয়ুম চৌধুরী, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি, গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. মোঃ হুমায়ুন কবীর।

​পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গ এর অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় কৃষকদের উচ্চ ফলনশীল এই ধানের জাত সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে সাটুরিয়া উপজেলা কৃষি অফিস।

এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: তানিয়া তাবাসসুম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোসাম্মদ শামসুন্নাহারসহ ​মাঠ দিবসে এলাকার বিপুল সংখ্যক কৃষক ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেয়।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

  • company_logo