ছবিঃ সংগৃহীত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে বৃহস্পতিবার গভীর রাতে তিনি আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহল দল গুলি চালায় এবং এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।
অন্যদিকে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালায়নি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...
নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...
ময়মনসিংহ প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

মন্তব্য (০)