ছবিঃ সিএনআই
বেনাপোল বেনাপোল : যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের ইভটিজিং ও মারধরের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক চারজন হলেন- ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১২ মে) বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্র-ছাত্রী কেন্দ্রের পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বেনাপোল পোর্টথানার ওসি আশরাফ হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ...
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবা...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত...
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...

মন্তব্য (০)