• সমগ্র বাংলা

সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে চাটমোহরে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসমূহ নিয়ে পাবনার চাটমোহরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ যানবাহন সেবা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে পাবনা জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম এসব কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি সরকারি সেবাগুলো সম্পর্কে জনসাধারণের মাঝে সঠিক ধারণা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুসা নাছের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সবেক সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। 

এ সময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার ও বাস্তবায়নে সাংবাদিক ও প্রশাসনের সমন্বয় জরুরি।

মন্তব্য (০)





image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

image

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ...

ময়মনসিংহ  প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষি...

image

জুলাই আন্দোলন কোটার জন্য নয়, স্বৈরাচারের পতনের জন্য ছিল:...

ফরিদপুর প্রতিনিধি : বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শাম...

  • company_logo