প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম রব্বান আলী ( ৬০)।
নিহত রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।
বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে ওই এলাকার মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত রব্বান আলী এদিন সকাল ১১ টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিস্কার করতে যায়। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝরসহ বজ্রপাত শুরু হয়। এমন সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ওই ইউনিয়নের প্রশাসক সোহেল রানা।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ...
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবা...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত...
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গো...

মন্তব্য (০)